শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বাতাসনে বে-সরকারী প্রতিষ্ঠান গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির কনফারেন্স রুমে ২১ এপ্রিল শনিবার সকালে উক্ত প্রতিষ্ঠানের ১১টি ড্রীম স্কুলের ২২জন শিক্ষককে কেরিয়ার কাউন্সিলিং, পরিকল্পিত পাঠদান এবং শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রাথমিক স্কুলের ১২জন ও উচ্চ মাধ্যমিকের ১০জন শিক্ষককে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রশিক্ষন প্রদান করেন গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উপজেলা ম্যানেজার রতন বালা, এ্যাডমিন ও এইচ আর অফিসার জুয়েল বৈরাগী এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শান্ত চিরান। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ বোচাগঞ্জ সিডিপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।