রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের বিদায় সংবর্ধনা

মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের বদলী জনিত কারনে বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। ৪ মার্চ রবিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আমিনুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি সহ সকল ইউপি চেয়ারম্যান সকল সরকারী কর্মকর্তা এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com