শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আজ ২৮ জুন বৃহস্পতিবার বিকালে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলা আইডিয়াল একাডেমি স্কুলে বে-সরকারী প্রতিষ্ঠান নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উদ্দ্যোগে ১নং-নাফানগর ও ২নং-ইশানিয়া ইউনিয়নের সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩২৪জন ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে থেকে বাছাই করে ৩০জন শিক্ষার্থীকে নিয়ে গণিত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোচাগঞ্জ সিডিপির শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শান্ত চিরান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালোপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও বোচাগঞ্জ সিডিপির শিক্ষা কমিটির সভাপতি মোঃ তহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুসেন আলী ও বোচাগঞ্জ সিডিপির এ্যাডমিন অফিসার জেমস তন্ময় বিশ্বাস। প্রতিযোগিতা শেষে ভাল ফলাফল অর্জনকারী ১৫জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কালোপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিতম।