শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বৈরাগী হাটে বে-সরকারী প্রতিষ্ঠান গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপিরদুই শতাধিক সুবিধা ভোগী শিক্ষার্থীর অংশ গ্রহনে ও ধিহঃ ঃড় নব (আমি হতে চাই) অনুষ্ঠানের আয়োজন করেন। গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির বোচাগঞ্জ সিডিপির উপজেলা ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শান্ত চিরানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির এ্যাডমিন অফিসার জুয়েল বৈরাগী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা স্বপ্নের পথে চলতে শেখা, স্বপ্নকে লালন করা, স্বপ্ন বাসতবায়নে লক্ষ্য স্থির এবং পিতা-মাতার ভুমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। আলো শেষে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা কাগজে তাদের স্বপের কথা লিখে তাদের মনের ভাব প্রকাশ করেন।