শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের দেওগাঁও বকুলতলা কলেজের হলরুমে বে-সরকারী প্রতিষ্ঠান গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উদ্দ্যোগে ১২ বৃহস্পতিবার বিকালে ১৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গনের অংশ গ্রহনে পার্টিসিপেটরী স্কুল মনিটরিং সভা করা হয়েছে। গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উপজেলা ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শান্ত চিরানের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা, মোঃ দেলোয়ার হোসেন, গুডনেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার কর্নেল কাস্ত। উল্লেখ্য যে, গুডনেইবারস্ বাংলাদেশ সামাজিক সচেতনা সৃষ্টির মাধ্যমে সরকারের সাথে সেতুবন্ধন তৈরী করে শিশু অধিকারের বিষয়ে জোড়ালো নেটওর্য়াক সৃষ্টি এবং দক্ষ ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল পরিচালানার পাশাপাশি স্কুলে বন্ধু সুলভ পরিবেশ তৈরী করে শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সভায় মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হালুয়া মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি গন বক্তব্য রাখেন।