শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ মঙ্গলবার (৮ মে) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস্ ফর ইমপ্রুভমেন্ট প্রগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আয়োজনে উপজেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারনা কমিটির সাথে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সাথে মাদক ইস্যুতে মত বিনিময় সভা করা হয়েছে। এ মত বিনিময় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আরী, যুগ্ম সম্পাদক আবু তাহের মামুন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি যথাক্রমে ইলিয়াস হেম্রম, বাবুল হেম্রম, সম্পাদক বাবুল কর্মকার ও দলিত সম্প্রদায়ের রয়েল বাসফোর বক্তব্য রাখেন। এছাড়াও এ মত বিনিময় সভার পূর্বে একই স্থানে উপজেলা মাসিক আইন শৃংখলা, মাদক প্রতিরোধ, চেরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা করা হয়েছে।