শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বোচাগঞ্জে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন খালিদ মাহমুদ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার ঐচ্ছিক তহবিল থেকে এলাকার দরিদ্র মানুষের মাঝে নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা, গ্রামীণ অবকাঠামোর সংস্কার (টিআর) প্রকল্পের ২য় পর্যায়ের ১ম কিস্তির ৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং ইমামদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণসহ ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ এলাকার সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com