শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
মোঃ শামসুল আল বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ও ৬নং রনগাও ইউনিয়নের হাট রামপুর, মহেশপুর ও নাফনগর ইউনয়ন পরিষদে বে-সরকারী প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্পের উদ্যেগে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নাফনগর ইউনয়ন পরিষদ হতে পরিষদের চেয়ারম্যান মোঃ শাহান পারভেজ এর নেতৃত্বে প্রায় শতাধিক আদিবাসীর অংশ গ্রহনে একটি র্যালী সুলতানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মকসেদুল মোমেনিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহান পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তৈয়মুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী শাহিন, টেকনিক্যাল এ্যান্ড বিজনেজম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম ও নাফানগর দাখিল মাদ্রসার সুপারেনটেন্ট মোঃ আজগার আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল। এছাড়াও গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কালুস মূর্মু, কোষাধ্যক্ষ রেজিনা মূর্মু বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা ৩০ জুন ঐতিহাসিক সাঁতাল বিদ্রোহ দিবসের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন।