শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ “সেভ স্পেস ফর ইয়োথ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার সকালে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে বে-সরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির ২নং- ইশানিয়া ইউনিয়নের মুরারীপুর বাতাসন কার্যালয় হতে শতাধিক যুবক/যুবতীর অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বৈড়াগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বকুলতলা আইডিয়াল একাডেমি স্কুল হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রতন বালার সভাপতিত্বে এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সলেমন বৈরাগীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।

এসময় প্রকল্পের এস.এস অফিসার মোঃ জাকির হোসেন, এস.এস সাপোর্টার সুমন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখায় ১০ জন যবক/যুবতীর হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com