শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে এবং হেকস্ ইপারের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৯ আগস্ট) দিনাজপুরের বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর নেতৃত্বে আদিবাসীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আদিবাসী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সানজিলা মূর্মূও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, প্রাণী সম্পদ কর্তকর্তা ডাঃ জহুরুল হক, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, মার্কেট ডেভলোপমেন্ট অফিসার মুক্তারুল ইসলাম, ভিসিডি সভাপতি যথাক্রমে সতীশ চন্দ্র ঋষি, রেজিনা মূর্মূ, মঙ্গল হাসদা প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ, শাহনেওয়াজ পারভেজ শাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com