শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত ২৩ জুন শনিবার বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলীয় নেতাকর্মীরা। কর্মসূচীর মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সন্ধা ৭টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দীন শাহ এর সভাপতিত্বে আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ রমজান আলী, মোঃ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ সুয়েল রানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।