শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিঃ চরম আর্থিক সংকটে পড়েছে। শ্রমিক/কর্মচারীরা ৪মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সরকার বলেন, বর্তমানে শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টের মধ্যেদিয়ে জীবন যাপন করছে। এক কেজি চাল কিনে খাওয়ারমত টাকা শ্রমিক/কর্মচারীর নেই। তার উপর ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ পাওনাদারদের চাপ সব মিলিয়ে শ্রমিক/কর্মচারীরা দিশেহারা অবস্থায় পড়েছে।
শনিবার এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ.এম.আল ইমরান এর সাথে কথা হতে তিনি নবরাজকে বলেন, শ্রমিক/কর্মচারীদের বেতন ভাতা দিতে না পেরে আমি নিজেও মনের দিক থেকে শান্তিতে নেই। তার উপর বেতন ভাতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত শ্রমিক/কর্মচারীর তোপের মুখে পরতে হচ্ছে আমাকে। ঢাকা সদর দপ্তর আমাকে চিনি বিক্রি করে শ্রমিক/কর্মচারীদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী সহ ঠাকুরগাও, রংপুরের ব্যবসায়ীদের সাথে দফায় দফায় আলোচনা করা সত্ত্বেও চিনি ক্রয়ে কোন ঠিকাদার আগ্রহ দেখাচ্ছে না। মুলত চিনি বিক্রি না হওয়ার কারণেই আমরা শ্রমিক/কর্মচারীদের বেতন ভাতা দিতে পারছি না। তিনি বলেন, শ্রমিক/কর্মচারীরা মিলের কাছে পাবে মাত্র ৫ কোটি টাকা অথচ মিলের গোডাউনে ২২কোটি টাকার চিনি ও ৮ কোটি টাকার মোলাসেস মজুদ রয়েছে। চিনি অথবা মোলাসেস বিক্রি হলেই এ সমস্যার সমাধান হবে।