রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বোচাগঞ্জে লিটলেট বিতরণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ১লা মার্চ বৃহস্পতিবার বিকালে সেতাবগঞ্জ বাজারে লিটলেট বিতরণ করা হয়েছে। লিটলেট বিতরণ কর্মসূচীতে অংশ নেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মোঃ সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ নওসাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামালউদ্দীন সহ ছাত্রদলের নেতাকর্মীরা। লিফলেট বিতরণ কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম বলেন, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে কারামুক্ত করার পাশাপাশি নির্দলীয় সরকারে অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে জনগনের ভোটের অধিকার আদায় করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com