রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা দেওয়া হয়। ১৪ মার্চ বুধবার বেলা ১১টায় বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছেন অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি তার বক্তব্য বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। বাল্য বিবাহ প্রতিরোধ করা হলে প্রতিবন্ধীর হার কমে যাবে। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। যেমন- শিক্ষা বৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক সহ প্রভৃতি।
এসময় শিক্ষার্থী মোছাঃ রুকসানা পারভীন পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তসলিম উদ্দীন, অধ্যাপক মোঃ সাহাবুদ্দিন মাহমুদ, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, গ্রন্থাগারিক খাতুনে জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com