শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বীরগঞ্জ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

এ.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ১ স্কুল ছাত্রী বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করা কালে পুলিশ দিয়ে উদ্ধার করেছে প্রেমিক পক্ষ।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মদাতীহাট এলাকার পাঞ্জিয়াপাড়া গ্রামের ভটরু চন্দ্র রায়ের পুত্র ও দিনাজপুর সংগীত কলেজের ছাত্র প্রেমিক পবিত্র রায়কে বিয়ের দাবীতে তারই বাড়ীতে ২৭ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় একই এলাকার মানিকপাড়া গ্রামের অতুল রায়ের কন্য প্রেমিকা পিংকি রানী গিয়ে অনশন করে। এসময় পবিত্রর বাড়ীর লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়।
এসময় পিংকি রানী জানায়, দেড়/দুই বছর ধরে পবিত্র রায়ের সাথে তার ভালবাসার সম্পর্ক। সে বিয়ের কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারিরিক সম্পর্ক করে। বর্তমানে পবিত্র তাকে বিয়ে না করে প্রতারনার আশ্রয় নিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করছে। ঐ সংবাদ শুনেই সে বিয়ের দাবী নিয়ে এই বাড়ীতে উঠেছে। সে এই বাড়ীতে এসে উঠলে মৃত যতিনের পুত্র অমূল্য, সত্যবানের পুত্র গৌতম, মৃত অতুলের পুত্র গোপাল তাকে বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকি দিয়ে অন্যদের সড়যন্ত্রে এই বাড়ীতে এসেছে বলে প্রচার করার হুকুম দিয়ে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে রাখে। তাদের সম্পর্কের কথা এলাকাবাসীর অনেকেই জানে এবং মোবাইল ফোনে তার রেকর্ড সহ অনেক প্রমান রয়েছে। সে আরো জানায়, হয় পবিত্রকে বিয়ে নতুবা আত্যহত্যা ছাড়া তার আর কোন পথ খোলা নেই।
সংবাদ পেয়ে, ২৮ এপ্রিল সন্ধ্যায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নির্দ্দেশে এসআই মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে পিংকিকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ও সদস্যার মাধমে তার বাড়ীতে পৌচে দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com