শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সর্বজনীন স্বাস্থ সুরক্ষা- সবার জন্য সর্বত্র প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৭ এপ্রিল শনিবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৮ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ডাঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যই সম্পদ। সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা যেন হয় সে বিষয়ে সর্বত্র প্রচার করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশের কর্মী সুবল দাস, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, সার্কেল প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, যক্ষ্মা কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মোঃ মোরশেদুজ্জামান মিলন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com