রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বীরগঞ্জে বিএনপি’র মানববন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
বীরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। বীরগঞ্জ বীরমুক্তযোদ্ধা স্মৃতিস্থম্ভ (পুরাতন শহীদ মিনার) সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ১২ ফেব্রুয়ারী সোমবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত ও দলীয় কর্মসুচি হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সদস্য সুভাষ দাস, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু সাংগঠনিক স¤পাদক ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার আহম্মেদ সিদ্দিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক কামরুজাম্মান লব, ভোগনগর ইউনিয়ের কৃষকদলের সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান, মরিচা ইউনিয়ের বিএনপির সাধারন সম্পাদক ও খড়িখাদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোঃ শাহিনুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম মাজু, সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, মশিউর রহমান সহ অন্য নেতাকর্মী অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com