শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে সোনার ছেলেদের রক্ষার সার্থে দেহব্যবসা- প্রকাশ্য মাদক ও বীরগঞ্জ-খানসামা সড়ক সংলগ্ন ঢেপা নদীর তীরে জুয়ার মেলা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।
২০ এপ্রিল রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের কার্যালয়ে মতবিনিময় কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা বীরগঞ্জে সোনার ছেলেদের রক্ষার সার্থে দেহব্যবসা, মাদক ও জুয়ার মেলা বন্ধ করার দাবি জানান। তিনি আরো বলেন, জুয়ার মেলা বন্ধ না হলে ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনসমুহসহ সকল পেশাজীবি সংগঠনের নেতাকর্মীদের নেতা কর্মিদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলে দুর্বার গনআন্দোলন করার ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু হুসাইন বিপু।