শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বীরগঞ্জে ইভটিজিং এর কারনে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ১ স্কুল ছাত্রী ইভটিজিং এর শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
উপজেলার মরিচা ইউনিয়নের কাটগড় এলাকার হাড়িয়াডাঙ্গা গ্রামের দিনমুজুর জুয়েলের কন্যা আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার (১৫) ইভটিজিং এর স্বীকার হয়ে ২৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় আত্মহত্যার পথ বেছে নেয়।
জানা গেছে, একই এলাকার তহির উদ্দিনের পুত্র পিকাপ চালক লম্পট নাইম স্কুল যাওয়া আসার পথে ও বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জুলেখাকে উক্ত্যক্ত করে আসছিল। এব্যাপারে মৃতঃ জুলেখার মা উমেছা বেগম জানায়, নাইমের অত্যাচারে অতিষ্ট হয়ে ২মাস পূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর নিকট বিচার দিলে তার নির্দেশে ইউপি সদস্য সোনা মেম্বার ও যুবলীগ নেতা আজম সহ গন্যমান ব্যাক্তিরা বিচার করে মুলেকার মাধ্যমে ঘটনাটি নিস্পত্তি করে। তারই প্রতিসিংহায় ২৯ এপ্রিল রবিবার বিকালে আমার মেয়ে ও আমাকে নাইম অপমান ও লাঞ্চিত করে। লাঞ্চিতের অপমান সইতে না পেরে আমার মেয়ে আত্যহতা পথ বেছে নিয়েছে।
সংবাদপেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নির্দ্দেশে এসআই মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এব্যাপারে বীরগঞ্জ থানা ১টি ইউ.ডি মামলা হয়েছে। যার নং- ১৩।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com