শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বীরগঞ্জের ৫শ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জের ২টি ইউনিয়নের ৫শ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

শুক্রবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার মরিচা ও শিবরামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ৫শ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মমিনুর রহমান বিশ্বাস, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকার পরিচালক প্রভাসক মোঃ বদিউর রহমান। অনুষ্ঠানটির পরিচালনা করেন মরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিটু চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com