শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বীরগঞ্জের এ্যাসিলেন্ডকে বিদায় জানিয়ে নিজেই চিরতরে না ফেরার দেশে চলে গেলেন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের ১ ইউনিয়ন ভুমি অফিসার সহকারী ভুমি কর্মকর্তা (এ্যাসিলেন্ড) বিরদা রানীকে বিদায় জানিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে বিদায় নিলেন ভুমি উপ সহকারী মোঃ রাজু ।
বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভুমি উপ সহকারী মোঃ রাজু ২৩ মে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাও হতে কর্মস্থল মোহাম্মদপুর ইউনিয়নের ভুমি অফিসে যোগদানের জন্য মোটর সাইকেলে করে আসার পথে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ধারে খোচাবাড়ী বাজার সংলগ্ন বলাকা উদ্যানের সামনে প্রান কম্পানীর ঢাকা মেট্রো-উ-১১-৩৫৬২ পিকাপ ভ্যানের চাপায় নিহত হয়।
সুজালপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মহিবুল ইসলাম বাবু জানায়, বীরগঞ্জ উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা (এ্যাসিলেন্ড) বিরদা রানী পদোন্নতির হয়ে বদলী হওয়ায় ২২ মে মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী ভুমি অফিসে বিদায় অনুষ্ঠানে নিহত রাজু সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে বিদায় জানিয়ে ঠাকুরগাও শশুর বাড়ীতে ২ মাসের পুত্র ও স্ত্রীকে দেখে ২৩ মে বুধবার সকাল ১১টায় কর্মস্থল মোহাম্মদপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগদানের জন্য আসার পথে এ দূর্ঘটনা ঘটে।
তার অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা সহ ভুমি অফিসের বিভিন্ন পর্য্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা গভির শোক জানায়।
জানাগেছে, নিহত রাজু দিনাজপুর জেলার বিরল উপজেলার টেঘরা গ্রামের খায়রুল ইসলামের পুত্র। ২৩ মে রাতেই নিজ গ্রামের বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com