রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়েছে। উত্তেজনাপূর্ণ গ্রুপ পর্বের সমাপ্তির পর ৩২ দল নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিষ্পত্তিমূলক ধাপ-রাউন্ড অব ৩২।
গ্রুপ পর্বে ১৬টি দল বিদায় নিয়েছে, আর ৩২টি দল টিকে থেকে শিরোপার লড়াইয়ে এগিয়ে গেছে। ১০৯ ম্যাচের প্রথম ধাপের ৭০টি ম্যাচ শেষ হওয়ার পর এখন প্রতিটি ম্যাচই হয়ে উঠছে ‘নকআউট যুদ্ধ’, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপার স্বপ্ন।
টুর্নামেন্টের স্বাগতিক কানাডা প্রথম নকআউট ম্যাচেই মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই দিন থেকে শুরু হবে প্রতিদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো, যেখানে বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলো একে অপরের মুখোমুখি হবে।
রাউন্ড অব ৩২ সূচি (বাংলাদেশ সময়সহ)
২৯ জুন ২০২৬
কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১টা)
ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)
৩০ জুন ২০২৬
জার্মানি বনাম প্যারাগুয়ে (রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১টা)
১ জুলাই ২০২৬
ফ্রান্স বনাম সুইডেন (রাত ৩টা)
মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০টা)
২ জুলাই ২০২৬
বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২টা)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা (ভোর ৬টা)
৩ জুলাই ২০২৬
স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৯টা)
৪ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া বনাম মিশর (রাত ১২টা)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (রাত ৪টা)
কলম্বিয়া বনাম ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)
নকআউট পর্ব শুরু হওয়ায় এখন থেকে প্রতিটি ম্যাচই সরাসরি বিদায়ের লড়াই। ফুটবলবিশ্বের নজর এখন কোন দল শেষ পর্যন্ত শিরোপার পথে এগিয়ে যায়, সেদিকেই।