শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বিরামপুরে অভিনব কায়দায় আমের কার্টুনে ফেন্সিডিল, আটক ৫

আকরাম হোসেন বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বিরামপুরে অভিনব কায়দায় আমের সাথে কার্টুনে করে ফেন্সিডিল পাচারের প্রস্তুতিকালে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় বিশেষ কায়দায় আমের সাথে কার্টুনে রাখা ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টায় পৌর এলাকার চাঁদপুর গ্রামের মৃত নাসের উদ্দিনের ছেলে মো. সুলতান মাহমুদ (৫০) এর বাড়ি থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুলতান মাহমুদ, জাহাঙ্গীর, মান্নান, মোস্তফা ও বুদু মিয়া।

বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানান, শুক্রবার রাতে পৌর এলাকার চাঁদপুর গ্রামের সুলতান মাহমুদের বাড়িতে আমের সাথে কার্টুনে করে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিরামপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রইচ, এস,আই প্রদীপ চন্দ্র, এস,আই আসাদ, এ,এস,আই রামচন্দ্র সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহন করেন।

এ সময়, আমের সাথে কার্টুনে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, বিরামপুর থানায় মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায়, আজ শনিবার বিরামপুর থানায় সাত জনের নামে মামলা হয়েছে। আটক পাঁচ জনের নামে মাদকের নিয়মিত এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই জনকে পলাতক আসামী করা হয়েছে। পরে আটককৃতদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com