শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবান-৩০০ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিল করে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী অংশ নেন। মনোনয়ন চাই জাবেদ রেজার জন্য, দলীয় প্রার্থী পরিবর্তন চাই এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর জুড়ে।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বান্দরবানের জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা জাবেদ রেজাকেই চান। তাই দলের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, যা নির্বাচনী মাঠে প্রতিফলিত হবে।

তারা আরও বলেন, ঘোষিত প্রার্থী এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্য নন এবং তৃণমূল মতামত উপেক্ষা করা হয়েছে। তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করা জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নাম প্রস্তাব করা হলেও তা বিবেচনায় নেয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com