মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যক্রম আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯(বি)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৯ আগস্ট ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।

সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান, মো. মুজিবুর রশিদকে ভাইস চেয়ারম্যান এবং দেলোয়ার কবির খান সিদ্দিকীকে সেক্রেটারি করা হয়েছে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- কাজী নিলুফা বেগম, মা শ্যামা নু, রাজময় তুষার, মোহাম্মদ ইসহাক, হুমায়ূন হক, পাইনচি, অ্যাডভোকেট মোহাম্মদ আলম ও তরণ কান্তি দাশ।

সার্কুলারে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B (3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

নতুন অ্যাডহক কমিটি বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com