বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বঞ্চিত হবে না। একই সঙ্গে এই বন্যায় যেসব বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, শুধু ঘরবাড়ি নয়, সবাই যাতে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন পরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও নেয়া হচ্ছে। তাই সরকার দুর্যোগ মোকাবেলায় জন্য যা যা করার প্রয়োজন তা পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সময় বান্দরবান ৩০০ নং আসনে বান্দরবান জেলার এমপি, সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের তিন পার্বত্য জেলার সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।