বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ বার্ষিক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়৷ এসময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিযকরণ তৃতীয পর্যাযে প্রকল্পের আওতায অর্ধ বার্ষিকী এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক(ডিসি) গোলাম আঃ বাতেন।
জেলা প্রশাসক বলেন, মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম গ্রাম আদালত৷ তাই গ্রাম আদালতে সেবাগ্রহীতারা যেন কোনভাবেই সেবা না পেয়ে ফিরে যায়৷
তিনি আরও বলেন, গ্রামের ছোটখাটো বিরোধ সমস্যা সমাধানে অন্যতম আস্থার ঠিকানা গ্রাম আদালত। সহজেই গ্রামের মানুষ ইউনিয়ন পরিষদে গিয়ে অভিযোগ দিলে সেবা পাবে৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক(ডিডি) জনাব মেজবাহ উদ্দিনের সভাপতিত্ব করেন৷
ওয়েব ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক নাজমুল হাসানের সঞ্চালনায় গ্রাম আদালতের মামলার ছয় মাসের একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
নাজমুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান বলেন, যে সকল ইউনিয়নে প্রশাসক নিয়োগ আছে সকল পরিষদে গ্রাম আদালতের মামলা সংখ্যা কম এবং নিষ্পত্তিতেও ব্যাহত হচ্ছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, গত মাসের চেয়ে বর্তমান মাসে এই উপজেলায় সরাসরি মামলা বেড়েছে। আগামী মাসে আরো মামলা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও বক্তব্য রাখেন, ফকিরহাট নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব হুইসহ আরও অনেকেই।
সভায় গ্রাম আদালত প্রকল্পের বাগেরহাট জেলার নয়টি উপজেলার উপজেলা সমন্বকারী এবং প্রকল্পের জেলা প্রোগ্রাম এন্ড ফিনান্স অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিলেন।