শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ ঋনি –খালিদ মাহমুদ চৌধুরী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবোদ দুনিয়ায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাঙ্গালী জাতিকে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে। তার রক্তের উত্তরাধীকারী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যে সম্মান এনে দিয়েছে এর জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ ঋনি। এমপি বলেন জননেত্রী শেখ হাসিনা তাবোদ দুনিয়ার রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মানের মত সাহসী পদক্ষেপ এবং নারী জাগরণের মাধ্যমে সারা দুনিয়ায় ব্যাপক সুনাম অর্জন করার পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমপি বলেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার একমাত্র শেখ হাসিনাই প্রতিষ্ঠা করতে পারে এজন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। গতকাল ৫মে শনিবার বিকালে বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের সত্যমান ডাঙ্গীতে ১০লক্ষ টাকা ব্যায়ে সত্যমান ঠাকুর মন্দিরের পূর্ণনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সত্যমান ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা অখিল চন্দ্র দেবশর্মার সভাপতিত্বে এ শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরভদ্র রায়, সত্যমান ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মহাদেব চন্দ্র দেবশর্মা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সত্যমান ঠাকুর মন্দিরের সভাপতি কীর্তনাথ দেবশর্মা, সাধারণ সম্পাদক শ্রী নাগর দেবশর্মা সহ উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com