শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার বাংলা বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন তার উত্তরাধীকারী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে গেছে। বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নত দেশে পদার্পণ করবে এতে কোন সন্দেহ নেই।
আজ রবিবার দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারী কলেজে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ৪তলা আইসিটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন উপলক্ষ্যে কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ।