বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ মিছিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে শ্রীনগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপুর্ণ স্থানে যুবলীগের নেতাকর্মিরা শান্তিপুর্ণ আনন্দ মিছিল করে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহীনূর আলম শাহিন, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলী আকবর সিকদার, এস এম মুরাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লা খান মুন, মনসুর ইসলাম কুতুব, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সুজন সিকদার, ফারুক মৃধা, মোঃ নাহিদ হোসেন, শ্রীনগর কলেজ শাখার ছাত্রলীগের সিনীয়র সহ-সভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিমন, ছাত্রলীগ নেতা জনি খান, কামরুল হাসান বাবু, শাওন খান, লিমন প্রমুখ।

এ সময় আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com