বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার মাওয়া আগমনে শ্রীনগর বাজারে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মুল বাজার প্রদক্ষিন করে শ্রীনগর চকবাজারে সেচ্ছাসেবক লীগের অফিসে এসে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার খান মামুন সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, জহিরুল হক নিশাত সিকদার সভাপতি শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শেখ সেলিম সহ সভাপতি শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সোহেল সাহারীয়া সাংগঠনিক সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আকবর, সুলতান, সাগর ষোলঘর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মিজান, ছাত্তার আটপারা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মাহবুব, মহসিন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সুমন, সিপন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহসিন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, আরিফুল ইসলাম রাব্বি সভাপতি শ্রীনগর কলেজ ছাত্রলীগ, আখী শাহীন, শাহীনুর বেগম, সাহানা মেম্বার সহ ফরহাদ, জয়, গোলাম মোস্তফা, সম্রাট হুমায়ুন গাজী, সুমন, স্বাধীন সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।