শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পেটের ভিতর ৭ হাজার ইয়াবা! গ্রেফতার দুই

খুলনা ব্যুরো::

খুলনায় বিশেষ পদ্ধতিতে খেয়ে পেটের ভিতর পাকস্থিলীতে ইয়াবা পাচারকালে দু’ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিশেষ পদ্ধতিতে মল ত্যাগ করিয়ে মোট সাত হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে কেএমপিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হচ্ছে- শাহজাহান জোমাদ্দার (৩৫) ও মো. তাজুল মিনা (২০)।

এর আগে রোববার রাতে খানজাহান আলী (র.) সেতুর পশ্চিম প্রান্তে ঢালের পাশ থেকে খুলনাগামী সেতু ডিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে লবণচরা থানা পুলিশ সন্দেহজনক হিসেবে তাদের আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম রোববার রাতে সেতু ডিলাক্স পরিবহনে অভিযান পরিচালনা করে। এ সময় শাহজাহান জোমাদ্দার ও মো. তাজুল মিনাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের পেটের ভিতর ৭২টি করে টেপে জড়ানো ক্যাপসুল (যার প্রতিটির ভিতরে ৫০ পিস করে ইয়াবা) আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে লবণচরা থানায় এনে বিশেষ পদ্ধতিতে মল ত্যাগ করিয়ে ১৪৩টি ক্যাপসুল বের করা হয়। যার মধ্যে সাত হাজার ১৫০ পিস ইয়াবা ছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com