বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

পূজামন্ডপে মদ খেয়ে মাতলামির ঘটনায় হিন্দুদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা মূতি ভাংচুর, থানায় অভিযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে লক্ষী পূজার দশমীর দিন মদ খেয়ে নারীদের সাথে মাতলামি ও হাতাহাতির ঘটনায় হিন্দুদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মুর্তি ভাংচুরের অভিযোগ এনে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত শুক্রবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাও গ্রামে লক্ষী পূজার দশমীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের শ্যামল মন্ডলের বাড়িতে দশমী উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান চলাকালে পাশ^বর্তী সিরাজদিখান উপজেলার কাজিশাল গ্রামের ভবেশ পোদ্দার, সুদেপ পোদ্দার ও গৌরাঙ্গ পোদ্দার সহ কয়েকজন মিলে রাত দেড়টার দিকে মদপান করে ওই বাড়ির নারীদের সাথে মাতলামি করার সময় হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন শনিবার সন্ধ্যায় এঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ মিমাংসা হয়। কিন্তু ওই দিন রাতেই ফের দুই পক্ষের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে।

রবিবার সকালে মন্দিরের মুর্তির মাথা ভাংগা অবস্থায় পাওয়া যায়। এঘটনায় শ্যামল মন্ডল বাদী হয়ে শ্রীনগর থানায় ভবেশ পোদ্দার,সুদেপ পোদ্দার ও গৌরাঙ্গ পোদ্দার সহ কয়েক জনের বিরুদ্ধে মুর্তি ভাংচুরের লিখিত অভিযোগ দেন। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের জানান, ঘটনাটি স্পর্শকাতর। পুলিশ তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com