শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

২০২০ সালের সেপ্টেম্বরে পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন মঙ্গলবার ১২ জন সদস্যসহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি উঠেছিল। এমন প্রেক্ষাপটে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই বিদায় নেন সাংবধানিক পদের এ চেয়ারম্যান।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com