রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

পাচারের সময় সাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, উদ্ধার ৩৪

টেকনাফ প্রতিনিধি, ই-কণ্ঠ অনলাইন:: অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া উপকূলে এই ঘটনা ঘটে। সকালে রোহিঙ্গাসহ ৩৪ জনকে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে চার জন বাংলাদেশি, চার জন রোহিঙ্গা নারী ও ২৬ জন রোহিঙ্গা পুরুষ।

বাহারছড়া কোস্ট গার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৫ জন রোহিঙ্গা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com