শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

অর্থনৈতিক প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com