বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

একুশের কণ্ঠ প্রতিবেদন:: পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ ক‌রেন দীনেশ ত্রিবেদী।

জানা গেছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুরু‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তি‌নি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে বসেন।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে।

নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান। পরে গত ২৫ জুন আনুষ্ঠানিকভাবে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি এই পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com