শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ে বিএনপির আসনভিত্তিক প্রার্থমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোসনা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মতামত তুলে ধরেন। সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com