শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন সিইসি ।

সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে ।

হাবিবুল আউয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও পদত্যাগ করেন ।

২০২২ সালে ২২ ফেব্রুয়ারি দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল । একই বছরের ২৬ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয় । ওই গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান । সে হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৩০ মাস দায়িত্ব পালন করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন । এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি নির্বাচন, জেলা ও উপজেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন শেষ করেছে বর্তমান কমিশন । তবে সব নির্বাচনই ছিল প্রায় বির্তকিত ও ভোটারশূন্য ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com