শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

নিখোঁজের ১ মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ নুপুরের

নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের চুড়াইন থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ নুপুর আক্তার পলির এক মাসেও সন্ধান মিলেনি। দীর্ঘদিন খুঁজাখুঁজি করে কোথায়ও পাওয়া যায়নি নুপুরকে৷

নিখোঁজ নুপুর আক্তার পলি নবাবগঞ্জের পশ্চিম চুড়াইনের চুড়াইনের ইজিবাইক চালক রাসেল মিয়ার স্ত্রী৷

রাসেল জানান, ১৪ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে আমার দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে কাজের কথা বলে বের হয়৷ এরপর আমার স্ত্রী আর বাড়িতে ফিরে আসে না৷ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি৷ যাহার ডিজি নং: ৭৩৮৷ কোথাও আমার স্ত্রী নুপুর আক্তার পলির সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করলে উপকৃত হব৷ ফোন: ০১৯৯৮৪৫৬৮৩৪।

জানা গেছে, রাসলে ও পলির জমজ দুই ছেলে নাঈম ও রায়হান৷ তাদের বয়স ৫ বছর৷ এই দুই ছেলেকে নিয়ে রাসেল কষ্টে দিন কাটাচ্ছেন এবং মায়ের জন্য এই ছোট্ট শিশু দুই ছেলে সর্বক্ষণ কান্নাকাটি করে দিন-রাত পাড় করছেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com