রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

নারী পর্যটকদের জন্য কক্সবাজারে আলাদা জোন

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা জোন উদ্বোধন করা হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে এই জোন করা হচ্ছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিতা কেটে এই জোনের উদ্বোধন করা হয়।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আবচার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, এখন থেকে রক্ষণশীল নারী পর্যটকেরা এই পয়েন্টে নেমে স্বস্তিতে গোসল করতে পারবে। এর জন্য সব সময় বিশেষ নজর রাখবো আমরা। নারীদের জন্য তৈরি করা এই জোনে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নারী ট্যুরিস্ট পুলিশ সদস্য ও নারী বীচকর্মীরা নিয়োজিত থাকবেন। তারা গোসল করতে নেমে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ইতিমধ্যে সৈকতের নির্ধারিত স্থান চিহ্নিত করে সাইবোর্ড বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com