মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে অপু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কুমুদিনী এলাকার রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন শহীদ বাপ্পি সরণি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বৈদ্যুতিক তারে প্যাঁচানো অবস্থায় অপুর মরদেহ দেখতে পেয়ে খবর দেয়া পুলিশকে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।