রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:: নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ভূমি সেবার মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

এর আগে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে সারা দেশব্যাপী ভূমি সেবা মেলার প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি ভার্চুয়ালী প্রদর্শন করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান, ওসি তদন্ত মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।

অপরদিকে ঢাকা দোহারে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহসহ অন্যান্য অফিসারগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com