বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: শরিয়তপুরে নাসির উদ্দিন নামের এক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জ মানববন্ধন করছে চিকিৎসকরা।
বুধবার দুপুর ২টা ৩০মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করে ডাক্তার নার্স ও ক্লিনিক মালিকরা। এসময় চিকিৎসকেরা সরকারের কাছে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা চান।
এসময় চিকিৎসকরা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রোগী মারা যাবে এটা হতে পারে। অনিচ্ছাকৃত ঘটনার দায় তো চিকিৎসক বহন করবে না। সেখানে তাঁদের উপর হামলা নির্যাতন হলে উপজেলা পর্যায়ে ডাক্তার নার্সরা কিভাবে কাজ করবে। তাদের নিরাপত্তা কি? এ বিষয়ে সরকারকে দ্রুত ভাবা উচিত।
এসময় চিকিৎসকেরা আরো বলেন, তাঁদেরকে কাজ করতে হলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। এ ছাড়া কোনো চিকিৎসক বিশৃংখলা সৃষ্টি করে হামলায় আহত নিহত হলে তার দায়কে নিবে। এসময় তারা আহত চিকিৎসক নাসিরের সুস্থতার জন্য সরকারের প্রতি সহযোগিতা কামনা করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এসএম সাখাওয়াত হোসেন, আবাসিক কর্মকর্তা শামসুল ইসলাম খান, চিকিৎসক হরে গোবিন্দ পাল, মেসবাহ উদ্দিন, উপজেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।