বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে এলপিজি গ্যাস বিক্রিতে প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাস সরবরাহে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন কোম্পানির ডিলার ও সাব ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায়, খুচরা বাজারে গ্যাসের সরবরাহ সাভাবিক রাখা। অসাধু উপায়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা। ক্রেতাদের আর্থিকভাবে হয়রানি না করার বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

সাব ডিলারদের অভিযোগ, ডিলাররা সঠিকভাবে গ্যাস সরবরাহ করছে না। গ্রাহক পর্যায়ে চাহিদা বেড়ে গিয়ে সংকটের সৃষ্টি হয়েছে। এতে সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করছে। এদামে অনেক গ্রাহকের ক্রয় সীমার বাহিরে চলে গেছে। এ সংকটে তাদের দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিয়ে ব্যবসা পরিচালনাও দুরুহ হয়ে পড়েছে।

নবাবগঞ্জের পাইকারি ডিলার ঝিলু মিয়ার অভিযোগ, কোম্পানি চাহিদা মাফিক গ্যাস সরবরাহ করছে না। দীর্ঘ সময়ক্ষেপনে পরিবহন খরচ বৃদ্ধি। চালানে নির্ধারিত মূল্যের কম লিখে দেয়ায় দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিবহনসহ প্রতিটি সিলিন্ডার খরচ পড়ছে ১৯০২ টাকা। তাহলে সরকার নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকায় কিভাবে ভোক্তা পর্যায়ে বিক্রি করবো।

প্রশাসনের তাগিদ, সরকার নির্ধারিত মূল্য গ্যাস সরবরাহ করে গ্রাহক পর্যায়ে ভোগান্তি সৃষ্টি না করতে আহ্বান জানানো হয়৷ যাতে কোন ব্যবসায়ী অসাধু উপায়ে বাজারে কৃত্রিম সৃষ্টি না করতে পারে। বাজার নির্ধারিত মূল্যে বিক্রয়কারীদের সহায়তা করা হবে। আর যদি কোন ব্যবসায়ী অসাধু উপায় গ্রহণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ার দেন ইউএনও।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সাংবাদিক আজহারুল হক, শাহীনূর রহমানসহ দোকানীরা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com