বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলা শহর থেকে ২ হাজার ২৮০পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শহিদুল সরদারের ছেলে রুবেল সরদার (৩২) ও মৃত বাবুল সরদারের ছেলে শাহীন সরদার (৪৫)।
রোববার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজারসংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তিতে ঘরের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।