রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামে মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা ও মশিয়ার রহমান জড়িত বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রের দাবি।

ঘটনার কয়েক দিন পর ফাতেমা ও মশিয়ার বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে শনিবার (২৯ আগস্ট) স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লোকজন তাদের আটক করে মারধর করলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার রাতে নিহতের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা ও মশিয়ারকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com