বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

নড়াইলে দু’টি আসনে প্রতীক বরাদ্দ

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম দলীয়সহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন কলস প্রতীক, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন।

এদিকে, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছড়ি, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কলস এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com