বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দোহারে মহিলাদলের ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্ব দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

দোহারে মহিলাদলের ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্ব দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: দোহার উপজেলা ও পৌরসভার ঘোষিত কমিটি বাতিল চেয়ে বিক্ষুদ্ধকর্মী সমর্থকরা। এসময় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে। ঠিক পরের দিন মঙ্গলবার বিকেলে আরেক গ্রুপ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে।

সোমবার বিকেলে দোহার থানা মোড়ে দোহার উপজেলা ও দোহার পৌর মহিলা দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা মহিলা দলের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার এবং দোহার উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি সুলতানা রুবিনা।

বিক্ষোভ মিছিলটি ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত দোহার উপজেলা মহিলাদলের কমিটিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। ব্যক্তিগত পছন্দের লোকজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

দোহারে মহিলাদলের ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্ব
দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

বক্তারা বলেন, এ ধরনের কমিটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তারা অবিলম্বে নতুন কমিটি বাতিল করে ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম কে সংগঠন থেকে বহিষ্কারর দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত দোহার উপজেলা মহিলাদলের কমিটি থেকে পদত্যাগকারী সভাপতি মিনু আক্তার, জেষ্ঠ্য সহ সভাপতি রুবিনা রাজ, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার ঝুনু, প্রচার সম্পাদক সাবিনা জেসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, দোহার পৌর মহিলাদলের সভাপতি জেসমিন আক্তার, জেষ্ঠ্য সহ-সভাপতি এইচ. এ. হিমু মোল্লা, সাংগঠনিক সম্পাদক উর্মিলা উর্মি, যুগ্ম সম্পাদক সুরাইয়া বেগম, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক নাজমা বেগমসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রী-কর্মী অংশ নেন।

অপরদিকে মঙ্গলবার বিকেলে দোহার উপজেলা নতুন কমিটির সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লার নেতৃত্বে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে করেছে মহিলাদলের একটি অংশ। তারা জয়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লটাখোলা করম আলীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভা করে। এসময় নেতাকর্মীরা বলেন, ঘোষিত কমিটি একটি স্বচ্ছ প্রক্রিয়ায় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক করেছে। অযোগ্য এবং নিষ্ক্রিয়রা এ কমিটিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com