শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প শিক্ষকদের কোনো রাজনীতিতে না জড়ানোর অনুরোধ করলেন- সাংসদ খন্দকার আশফাক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১০.৫

নিজস্ব প্রতিবেদক:: হিমালয় কন্যা খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাধারন মানুষের জন-জীবন। কুয়াশাযুক্ত হিমেল বাতাসের কারণে মৃদু তাপমাত্রা বিরাজ করছে।

রোববার (৭ ডিসেম্বর) তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আদ্রতা শতভাগ। বাতাসের গতিবেগ ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার।

কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে কমে আসায় দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর পরই গ্রামের হাট বাজার গুলো ফাঁকা হয়ে পড়ছে, মানুষ হয়ে পড়ছে ঘরমুখি।

এদিকে শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, কয়েক দিন ধরে ১০ থেকে ১২ ডিগ্রী তাপমাত্রা ওঠানামা করছে। আজ রোববার সকাল ৯টার সময় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরো শীত বৃদ্ধির সম্ভবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com